বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন পারভেজ (২২) নামে আহত বাংলাদেশি যুবক ভারতে মারা গেছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন।
এর আগে সোমবার (২৫ মার্চ) দিনগত মধ্য রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকায় ৯২৩ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত যুবক লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
সীমান্তবাসী জানান, রাতে গরু ব্যবসায়ীদের থেকে গরু কিনে ফেরার পথে কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় দলকে ছেড়ে দিয়ে বাংলাদেশী দলকে ঘিরে ফেলে। এ সময় বাকিরা ফিরলেও বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে পড়ে ছিলেন লিটন পারভেজ। পরে তাকে ভারতের এমজি হাসপাতালে নিয়ে গেলে মারা যান লিটন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।