কেটে রাখা ফল কতক্ষণ পর্যন্ত খাওয়া যাবে?
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কেটে রাখা ফলমূল বা সালাদ, এমনকি সালাদে ব্যবহৃত নানান ধরনের পাতা কেটে ফেলার পর যত দ্রুত সম্ভব খেয়ে নেওয়া উচিত। বাতাসের সংস্পর্শে এসব খাবারের ভিটামিন সহজে নষ্ট হয়ে যায়।
পুষ্টিমান বজায় রাখতে চাইলে আগে আগে কেটে রাখা ফল রাখতে হবে বায়ুরোধী পাত্রে। পাত্রের মুখ ভালোভাবে আটকে রাখতে হবে। চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তবে কাটার পর দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই এগুলো খেয়ে ফেলতে হবে; তা পাত্রটি আপনি ফ্রিজেই রাখুন কিংবা বাইরে। না কেটে শুধু খোসা ছিলে রাখলেও কিন্তু একই নিয়ম।
তাই বিকেলে ফল বা সালাদ কাটলে এমন পরিমাণে কাটবেন, যেন তা দেড়-দুই ঘণ্টার ভেতরেই খাওয়া হয়ে যায়। এরপর আবার ফল বা সালাদ খেতে চাইলে আরেকবার কষ্ট করে কেটে নিতে হবে। নইলে তখন এমন ফল বেছে নিতে পারেন, যা না কেটেই খোসাসমেত খাওয়া যায়। এ নিয়মের ব্যতিক্রম যে একেবারেই নেই, তা অবশ্য নয়। গাজর কেটে ১২ থেকে ১৫ ঘণ্টা অবধি রেখে দিতে পারবেন বায়ুরোধী বাক্সে, তবে অবশ্যই ফ্রিজে। গাজরের বাক্সটা বাইরে রাখলে কিন্তু দুই ঘণ্টার মধ্যেই খেয়ে ফেলতে হবে।
আরও একটি বিষয় মনে রাখতে হবে সব সময়। সব ফল ও সালাদের উপকরণ কাটার আগেই ধুয়ে ফেলা উচিত। কাটার পর আর এগুলোয় পানি লাগাবেন না। এতেও ভিটামিন নষ্ট হয়ে যায়। তবে যেসব ফল কাটার পর কালচে হয়ে যায়, সেগুলো অনেক সময় শিশুরা খেতে চায় না। এমন হলে এসব ফল কাটার সময় এই কালচে ভাবটা এড়াতে লেবু-পানিকে কাজে লাগাতে পারেন। এসব ফল কাটার সময় একটি বাটিতে লেবু-পানি নিয়ে বাটিটা রাখুন হাতের কাছেই। কাটার পরপরই লেবু-পানির পাত্রে ঢেলে দিন ওই ফলের টুকরাগুলো। আবার সঙ্গে সঙ্গেই তুলে পানি ঝরিয়ে নিন। এরপর বায়ুরোধী পাত্রে রেখে দিন। তবে এগুলোও দেড়-দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)