যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে বেশকিছু দিন ধরেই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি বাইডেন প্রশাসন সেখানে টিকটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে এখনো বিতর্ক চলছে।
এর মধ্যেই ফ্লোরিডার গভর্নর গত সোমবার (২৫ মার্চ) রাজ্যটিতে নাবালকরা যেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে একটি বিলে সই করেছে সে। আগামী ১ জুলাই থেকে আইনে পরিণত হবে বিলটি।
ফ্লোরিডার নতুন আইন অনুসারে, ১৩ বছর না হলে শিশুরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করতে পারবে না। ১৪ এবং ১৫ বছরের বালক-বালিকারা অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু তার জন্য বাবা-মায়ের অনুমতি নিতে হবে। ফ্লোরিডায় অনেক দিন ধরেই এই বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে।
রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা গত ফেব্রুয়ারিতে একটি বিল পাশ করেছিল, যা ১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। কিন্তু সেই প্রস্তাবে ভেটো দেয় ফ্লোরিডার গভর্নর রন। তার দাবি ছিল ঐ বিলে পিতা-মাতার অধিকার সীমিত করা হয়েছিল। পরে বিলটি সংশোধন করে বাবা-মায়ের অনুমতি সাপেক্ষে তুলনামূলক বয়স্ক শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
বিল অনুমোদনের পর এক বিবৃতিতে সে বলেছে, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে শিশুদের ক্ষতি করে। নতুন আইন অভিভাবকদের জন্য সন্তানদের সুরক্ষায় বাড়তি ক্ষমতা দেবে। আইনে নির্দিষ্ট করে কোনো সোশ্যাল মিডিয়া সংস্থার নাম উল্লেখ করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)