আপনাদের মতামত
বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট ইনশাআল্লাহ! বিজিবির ডাকে দেশবাসীকে তাৎক্ষণিক সাড়া দিতে হবে পাশাপাশি বিজিবিকে সীমান্ত রক্ষায় ইসলামী ফযীলত অনুধাবনে উজ্জীবিত করতে হবে ইনশাআল্লাহ!
, ২৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
সীমান্তে চোরাচালান রোধ ও জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি সভায় বলেন, ‘বিএসএফকে শায়েস্তা করার জন্য বিজিবি যথেষ্ট। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, মনোবল আছে এবং আমাদের পিছনে গোটা বাংলাদেশের জনগণ আছে। আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই ইনশাআল্লাহ।
বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া আরও বলেন, ‘সীমান্তবাসী মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে বিজিবিকে সহায়তা করে আরামে ঘুমাতে পারবেন। আমরা তাদের ধরে পুলিশকে দিয়ে শায়েস্তা করব এবং সীমান্ত সুরক্ষিত রাখব। বিজিবি সবার নিরাপত্তা নিশ্চিত করবে।
প্রসঙ্গ, সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত- এ ইসলামী শিক্ষা বিজিবিকে দিতে হবে।
ইসলামের দৃষ্টিতে সীমান্ত পাহারা দেওয়া অন্যতম শ্রেষ্ঠ ইবাদত ও ছওয়াবের কাজ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নানাভাবে সীমান্তরক্ষীদের উৎসাহ দিয়েছেন। ঘোষণা করেছেন বড় বড় পরকালীন পুরস্কারের। নিজ দেশের সীমান্ত রক্ষায় এগিয়ে আসা দেশের মুহব্বতের পরিচায়কও। ঈমানদার মুসলমান হিসেবে এ ক্ষেত্রে হাদীছ শরীফে বর্ণিত ফায়দা ও ফযীলতের অনুপ্রেরণায় বিজিবিকে উদ্দীপিত করতে হবে ইনশাআল্লাহ।
১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার পথে এক দিন ও এক রাত সীমান্ত পাহারায় কাটাবে, তার জন্য এক মাস রোযা রাখা এবং (রাত জেগে) ইবাদত করার ছওয়াব রয়েছে। আর যে ব্যক্তি পাহারার কাজে নিয়োজিত অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্যও অনুরূপ ছওয়াব বরাদ্দ হবে। তাকে (জান্নাত থেকে) রিযিক বরাদ্দ দেওয়া হবে, আর সে সব বিপদ থেকে রক্ষিত থাকবে। ’ (সুনানে নাসায়ী শরীফ: ৩১৬৭)
২. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘মহান আল্লাহ পাক উনার পথে এক দিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম। ’ (বুখারী শরীফ: ২৮৯২; মিশকাত শরীফ: ৩৭৯১)
৩. অন্য পবিত্র হাদীছ শরীফে এসেছে, তিনি বলেন, ‘একটি দিন ও এক রাত মহান আল্লাহ পাক উনার পথে সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখা, এক মাস দিনে রোযা রাখা ও রাতে নামাযে দাঁড়ায়ে থাকার চেয়ে উত্তম। ’ (মুসলিম শরীফ: ১৯১৩; মিশকাত শরীফ: ৩৭৯৩)
৪. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, ‘সীমান্ত পাহারা দেওয়া এমন এক আমল, যা ছদকায়ে জারিয়ার মতো। এর ছওয়াব সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। ’ (আহমদ শরীফ: ১৭৩৯৬; ছহিহুত তারগিব: ১২১৮)
মুসলমানদের কাছে ভূখ- রক্ষা, দেশ রক্ষা একটি পবিত্র দায়িত্ব। মহান আল্লাহ তাআলা তিনি বিজিবিকে এ বিষয়ে ইসলামী জজবা ধারণ করার তৌফিক দান করুন।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












