বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে চীন -রাষ্ট্রদূত
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। সে বলেছে, বিগত নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে। যেখানে বিএনপি ভূমিধ্বস বিজয় পেয়েছে। দায়িত্ব গ্রহণ করে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে। চীন বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন সহযোগী। বিএনপি সরকার যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে চীন সর্বাত্মকভাবে বিএনপি সরকারের পাশে থাকতে চায়।
গত বৃহস্পতিবার ইনকিলাব ভবনে দৈনিক ইনকিলাব সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সে এসব কথা বলে।
চীনের রাষ্ট্রদূত বলেছে, চীন বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করছে। বিশেষ করে চীন ও বিএনপির উচ্চ পর্যায়ের সম্পর্ক আরো জোরদার ও ঘনিষ্ঠতা উন্নয়নে কাজ করছি। আমরা ভবিষ্যত বাংলাদেশের দিতে তাকাতে চাই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্য নির্ধারণ করেছে চীন বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে এবং বিএনপি সরকারের সঙ্গে সর্বাত্মকভাবে কাজ করবে।
দূত বলেছে, চীন ও বাংলাদেশের সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত অংশীদারিত্ব। আমরা অর্থনীতির পাশাপাশি কৌশলগত ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করছি। দ্বিপাক্ষিক সহযোগিত বৃদ্ধির ওপর জোর দিচ্ছি। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এ বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রীষ্মের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাজ্যে
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র গরমে মেজাজ হারাচ্ছেন বেশি? যা বলছেন বিশেষজ্ঞরা
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে যাবে আগামী মাসে
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদ-
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কলেজ শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো বিএনপি নেতা বহিষ্কার
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি -মাহদী আমিন
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই -আইনমন্ত্রী
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিদেশ থেকে অর্থ এনে দেয়নি বিভিন্ন সংস্থা, বলছে রানা প্লাজায় আহতরা
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানি সংকট নেই, সমস্যা সৃষ্টি করা হয়েছে -ফখরুল
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুলিশের পোশাক পরিবর্তন ঠেকাতে আইনি নোটিশ
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধানের দাম নিয়ে হাওরজুড়ে হতাশা
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)