বিদেশ থেকে অর্থ এনে দেয়নি বিভিন্ন সংস্থা, বলছে রানা প্লাজায় আহতরা
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাভারে রানা প্লাজা দুর্ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও নিহত ও আহত শ্রমিকদের পরিবার যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন উপযুক্ত চিকিৎসা এবং ন্যায্য বিচার পাননি। হতাহতদের পুঁজি করে কয়েকটি বেসরকারি সংস্থা ও সংগঠন তাদের অনুদানের অর্থ ‘নয়ছয়’ করেছে বলে অভিযোগ করেছেন আহত শ্রমিকরা।
এমন অভিযোগ করেছেন রানা প্লাজায় আহত শ্রমিক মাসুদা আক্তার। ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘১৩ বছর হয়ে গেলো। না পাইলাম পুনর্বাসন, না পাইলাম বিচার, বরঞ্চ আমাদের ব্যবহার করে অনেকে এখন বড়লোক। আমরা কিছুই পাইলাম না।’
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের হওয়া মামলার নথিপত্রের তথ্য বলছে, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১৩৫ জন নিহত হন। অঙ্গহানিসহ বিভিন্ন ধরনের আহত হন অন্তত ২ হাজার ৫০০ শ্রমিক।
মাসুদা আক্তার সেদিন ভবনটির সাত তলায় নিও টেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ওই ঘটনার ১৩তম বছরে এসেও পুনর্বাসন, বিচার না পাওয়ার আক্ষেপ এই শ্রমিকের। এ ছাড়াও তার ক্ষোভ রানা প্লাজার ঘটনাকে পুঁজি করে সুবিধা গ্রহণ করা বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের বিরুদ্ধেও। তবে শুধু মাসুদা আক্তার একাই নন, একই রকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরও অনেকে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রানা প্লাজা ধসের ঘটনার পরপরই হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সহযোগিতায় সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া হয়। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ জানায় ট্রেড ইউনিয়ন ভুক্ত বিভিন্ন সংগঠন। এ ছাড়া বিদেশি বিভিন্ন সহযোগিতা এনে দিতে ভূমিকা রাখে বিভিন্ন এনজিও।
শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, ট্রেড ইউনিয়ন তথা শ্রমিক সংগঠন কোনও অর্থনৈতিক সংগঠন নয়। তহবিল সংগ্রহেরও কোনও সুযোগ নেই। এসব সংগঠন পরিচালিত হয় শ্রমিকদের দেওয়া অর্থে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রীষ্মের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাজ্যে
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র গরমে মেজাজ হারাচ্ছেন বেশি? যা বলছেন বিশেষজ্ঞরা
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে যাবে আগামী মাসে
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদ-
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কলেজ শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো বিএনপি নেতা বহিষ্কার
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি -মাহদী আমিন
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই -আইনমন্ত্রী
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে চীন -রাষ্ট্রদূত
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানি সংকট নেই, সমস্যা সৃষ্টি করা হয়েছে -ফখরুল
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুলিশের পোশাক পরিবর্তন ঠেকাতে আইনি নোটিশ
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধানের দাম নিয়ে হাওরজুড়ে হতাশা
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)