বিএনপি সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে -তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে। সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
গতকাল জুমুয়াবার রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার গঠন অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান চালু করবো। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি উন্মুক্ত করবো।
তিনি বলেন, ৩১ দফার ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।