বিএনপি নেতার হঠাৎ মনে হলো, সরকারি পুকুরের মাছগুলো তার!
চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে এই মাছ লুটের চেষ্টার ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠিয়ে এ চেষ্টা ভ-ুল করে দেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে একটি পক্ষ সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ লুটের চেষ্টা চালায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।’
আইনি অনুমতি ছাড়া সরকারি পুকুরের মাছ লুটের এই চেষ্টা স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে প- হলেও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন জনগণ।
অন্যদিকে, বিএনপি নেতা দেলোয়ার আজিম সরকারি পুকুরের মাছ লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মাছগুলো আমি টাকা দিয়ে কিনেছি। তাই অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের প্রশ্নই আসে না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।