বিএনপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে -হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচন এলেই মনোনয়ন বাণিজ্য করে, তাই তারা পরাজিত হয়।
তিনি বলেন, বিএনপি নির্বাচনকে খেলা হিসেবে নেয়, তারা মনোনয়ন বাণিজ্য করে। এ জন্য পরাজিত হয়।
হানিফ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
‘সরকার দেশের নির্বাচন ব্যবস্থাটাকে একটি খেলায় পরিণত করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই সরকারকে কোন ভাবেই ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা যাবে না। বিএনপি একটি সন্ত্রাসী দল। একটি সন্ত্রাসী দলের কাছ থেকে জনগণ ভালো কিছু আশা করে না।
তিনি বলেন, গত ২০১৮ সালে নির্বাচনের খেলা জনগণ দেখেছে। নির্বাচনের খেলা বিএনপিই ভালো জানে।
মাহবুব উল আলম হানিফ বলেন, দেশী বিদেশি কোন চাপের কাছে আওয়ামী লীগ নতি স্বীকার করেনা। করবেও না। সঠিক সময়েই নির্বাচন হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।