বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে -দুদু
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) চুয়াডাঙ্গা শহরে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
দুদু বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট আমলেই নেওয়া হয়নি। আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। বিশ্বে এমন কোনো নজির নাই যেখানে পার্লামেন্টে আলোচনা ছাড়া এমন বিষয় জোর করে আদায় করা যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।