বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না -বিজিএমইএ সভাপতি
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
বিএনপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান (বাবু)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) চুয়াডাঙ্গায় মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ আমরা যে যার অবস্থান থেকে কাজ করব। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে, সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমাদের দল যেটা বলে সেটা হচ্ছে, আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আমরা এটা মনে প্রাণে ধারণ করি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।