বিএনপি-জামাত জোট পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় -কাজী জাফর
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, দেশ আবার ষড়যন্ত্রের চাপে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি-জামাত শিবিরের ২০ দলীয় জোট দীর্ঘ ১ বছর যাবৎ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে পর্যন্ত বাঙালির ভাগ্য উন্নয়নে একমাত্র বঙ্গবন্ধু রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তিনি দেশকে কত ভালোবাসতেন।
ভাঙ্গা এলাকার উন্নয়নে তার পরিবারের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান আমলে আমার পিতা কাজী মাহবুব উল্লাহ একমাত্র বাঙালি মুসলিম, যিনি ট্রাস্টের মাধ্যমে ভাঙ্গায় একটা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছেন। আমার মায়ের ইচ্ছা অনুযায়ী এ এলাকার গরিব-দুঃখী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক মানের হাসপাতাল আমরা করবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।