‘বিএনপি-জামাতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত এনসিপি’
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা বিএনপি এবং জামাত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করে এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখে তাদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানানো হয়।
নিজ দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে এমন কথা বলেছে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি।
সে বলেছে, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদেরকে মনোনয়ন দিবো। জামাতের যারা বিদ্রোহী তাদেরকে মনোনয়ন দিবো।
তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সাথে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলে জানিয়েছে পাটোয়ারী।
অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছে এমন প্রশ্নের উত্তরে পাটোয়ারী বলেছে, সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছে। দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।