বিএনপি এখন আলোচনায় বসার নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় -হানিফ
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়া-৩ সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন নাকে খৎ দিয়ে আলোচনায় বসতে রাজি হচ্ছে, এসব মানুষ বোঝে। এইসব গ্রাম্য রাজনীতি এখন অচল হয়ে গেছে। আলোচনায় বসার নাম করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি।
হানিফ বলেন, আলোচনার আর সুযোগ নেই। ট্রেন ছেড়ে চলে গেছে। সেই ট্রেন ধরার আর সুযোগ নেই।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কুষ্টিয়া শহরে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনি আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।
অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্বাচন কোন মারামারি বা যুদ্ধ নয় যে এখানে প্রতিপক্ষ থাকতে হবে। জনগণের কাছে নির্বাচন হলো একটি উৎসব। যারা অংশ নিয়েছে তাদের মধ্যেই নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে জনগণ।
হানিফ বলেন, নির্বাচনে জনগণের উপস্থিতি কম হবে না। কারণ ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বিএনপির আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। তাদের এই আন্দোলনও ব্যর্থ হবে। যারা নির্বাচন বন্ধের নামে নাশকতা করবে অতীতের মতই কঠোর হাতে তা দমন করা হবে। জনগএণ ভীতি তৈরিতে যারা নাশকতা করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।