আমাকে ভোট না দিলেও সমস্যা নেই কিন্তু ভোট কেন্দ্রে যাবেন -সাকিব
মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান শহরের কলেজ পাড়ায় উঠান বৈঠক করেছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালের উঠান বৈঠকে সাকিব আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। এ সময় সাকিব আরো বলেন, ‘আমাকে ভোট না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন এটাই আমার চাওয়া। কারণ, আমি শুনেছি এই কলেজ পাড়ায় ঢাকার গুলশান বনানীর মত এলিট শ্রেণির মানুষের বসবাস। আপনারা নাকি ভোট দিতে যান না। সে জন্য আপনাদের কাছে আমার দাবি আপনারা আগামী ৭ তারিখে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভোট দিয়ে আসবেন। সেটা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।