বিএনপি এই মুহূর্তে ভোটের মাঠে এগিয়ে -মাহিন সরকার
সম্প্রতি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার মন্তব্য করেছেন যে, বিএনপি এই মুহূর্তে ভোটের মাঠে এগিয়ে রয়েছে।
তিনি বলেন, বিএনপি সাংগঠনিকভাবে বর্তমানে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল। তাদের সংগঠন, কাঠামো ও পূর্ববর্তী ইতিহাস বিবেচনা করলে বলা যায়, এই মুহূর্তে বিএনপি ভোটের মাঠে এগিয়ে রয়েছে। তবে নির্বাচনের ফল নির্ধারণ করা কঠিন। রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের ভিত্তিতে একটি পূর্বানুমান করা যায়, কিন্তু ভোটের বাস্তবতা অনেক সময় ভিন্ন হতে পারে।
তিনি আরও বলেন, জনাব তারেক রহমান দাবি করেছেন যে তিনি ও বিএনপি নিয়মিতভাবে মিডিয়ার ট্রায়ালের শিকার হচ্ছেন। আমরা এনসিপির দৃষ্টিকোণ থেকেও দেখতে পাচ্ছি, আমাদের দলের নেতাদেরও বিভিন্ন সময়ে অন্যায়ভাবে হাইলাইট করা হচ্ছে এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
এনসিপির সমন্বয়কদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি সুপারিশ ও চাঁদাবাজির অভিযোগ তুলছেন বলেও উল্লেখ করেন মাহিন সরকার। তিনি বলেন, নাহিদ কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে সমন্বয়ক পদের আর কোনো অস্তিত্ব নেই। এই পদটি আন্দোলনের সময় প্রয়োজন ছিল, তবে এখন এর প্রয়োজন নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।