বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে -পররাষ্ট্রমন্ত্রী
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৫, মে, ২০২৪ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি জানিয়েছেন, বিএনপির একাধিক নেতার সঙ্গে ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে এবং সেসব তথ্য-প্রমাণও রয়েছে।
বিএনপি ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন হাছান মাহমুদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতি চেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে নাই।
তিনি আরও বলেন, কারণ তারা মনে করে, কেউ অসন্তুষ্ট হতে পারে। সেই কারণে তারা ফিলিস্তিনের ভাই-বোনদের পাশে দাঁড়ায়নি, বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে নাই।
এটি হওয়াটি স্বাভাবিক ছিল মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, আমরা দেখেছি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের নেতা, তার সঙ্গে কীভাবে ইসরায়েলি এজেন্টদের মিটিং হয়েছে। তাদের অন্যান্য নেতাদের সঙ্গে অনেক আগেই ইসরায়েলি এজেন্টরা মিটিং করেছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'কিছু ইসলামি দল আছে, আমরা দেখি কারণে ও অকারণে বায়তুল মুকাররমের সামনে সমাবেশ করে। আপনারা কোথায় এখন? আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল-বিকেল বায়তুল মুকাররমের সামনে যেতেন, প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন, ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না! এরা আসলে ইসলামপ্রেমী নয়, এরা হচ্ছে মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। সুতরাং এদেরও চিনে রাখুন। এদেরও মুখোশ উন্মোচন করতে হবে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)