বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে -টুকু
সিরাজগঞ্জ সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফার মাধ্যমেই জনগণকে জানাতে হবে, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালিত হবে, এবং জনগণের উন্নয়নে কী কী পদক্ষেপ নেয়া হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাকস্ট্যান্ডে শহর বিএনপির আয়োজনে পৌরসভার সাতটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, আমরা বলেছি- রাষ্ট্র মেরামতের ৩১ দফা। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ ও জনগণের মৌলিক পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার পরও কোনো মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেননি। মুক্তিযোদ্ধাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিএনপির।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।