বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে -আসিফ
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ বলেছে, বিএনপির সরকার গঠনের দুই মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তার অভিযোগ, আওয়ামী লীগ ধীরে ধীরে এ পর্যায়ে পৌঁছালেও বিএনপি খুব দ্রুত সেই পথে এগোচ্ছে।
গত বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত গোলটেবিল আলোচনায় সে এসব কথা বলে।
আসিফ বলেছে, সম্প্রতি ২৮ জন বিচারককে শোকজ করার ঘটনা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। তার দাবি, বিচারকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার স্ক্রিনশট সরকারের পছন্দ না হওয়ায় তাদের শোকজ করা হয়েছে। “এর মাধ্যমে বোঝানো হয়েছে, সরকারের পছন্দের বাইরে রায় দেওয়া যাবে না, এমনকি নিজেদের মধ্যে আলোচনাও সীমিত হয়ে যাচ্ছে- বলেছে সে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।