বিএনপির ত্রাণ তহবিলে এখনও ৭ কোটি টাকা জমা রয়েছে -ডা. জাহিদ
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ রবি , ১৩৯২ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বিএনপির ত্রাণ তহবিলে এখনও প্রায় ৭ কোটি টাকা জমা রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, আগস্টের ২৫ তারিখ থেকে পর্যন্ত প্রায় ২০ কোটির বেশি টাকা বিএনপির ত্রাণ কমিটি আর্থিক সহায়তা দিয়েছে। এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি এবং হবিগঞ্জসহ বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলে।
গতকাল জুমুয়াবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ডা. জাহিদ বলেন, বিএনপির পাশাপাশি, যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছে।
বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও দলের ত্রাণ তহবিলে সহায়তা দিয়েছেন বলে জানিয়ে তিনি বলেন, যারা সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা রিসিট দিয়েছি।
ডা. জাহিদ বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতা দলের ত্রাণ তহবিলের ৩০ লাখ টাকা দিয়েছিলেন, যেটা ভুল করে নেওয়া হয়েছিল। পরে তাদের সেই ৩০ লাখ টাকা পে-অর্ডার করে ফেরত দেওয়া হয়েছে। আমরা মনে করেছি, নৈতিকভাবে তাদের টাকা গ্রহণ করা ঠিক হবে না।
জাহিদ হোসেন বলেন, জুলাই-আগস্ট গণ-আন্দোলনে ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ ৫টি জেলায় ১৩৭ জন শহীদ হয়েছেন। তাদের তথ্যাদি আমাদের কাছে রয়েছে। বিএনপির পক্ষ থেকে তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব এলাকায় যারা আহত হয়েছে তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)