অন্তর্বর্তী সরকারের প্রশাসনে সর্ষের ভূত আছে -সেলিমা রহমান
অন্তর্বর্তী সরকারের প্রশাসনে সর্ষের ভূত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার দাবি, এখনও কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। ভারতে বসে শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করছেন।
গতকাল জুমুয়াবার (ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘অন্তবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা হয়।
সেলিমা রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের যে দলবল ছিল, তারা এখনও লুকিয়ে আছে। তাদের লোকেরা এখনও আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে। তাদের এখনও বের করছে না।
সেনাবাহিনীর কাছে আশ্রয়ে থাকা সাবেক সরকারের লোকেরা এখন কোথায়- প্রশ্ন রেখে বিএনপি এই নেত্রী বলেন, বলা হয়েছিল ৬২২ জন সেনাবাহিনীর অধীনে আছে। এরা কোথায় গেল? এত এমপি ও মন্ত্রী, অনেককে বের করে দিয়েছে। কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।