বিএনপির অবশিষ্ট কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির আহ্বান জাতিসংঘের
বাংলাদেশে কারাবন্দি বিরোধীদলের অবশিষ্ট নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের মুখপাত্র ডোজারিক।
বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশন ইস্যুতে আয়োজিত ব্রিফিং এবং প্রশ্নোত্তর পর্বে জাতিসংঘের একজন স্থায়ী সংবাদদাতা জানতে চান, বাংলাদেশে ৭ জানুয়ারির লজ্জাজনক নির্বাচনের আগে ২৫ হাজারেরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন কারাগারে মৃত্যুবরণ করেছেন। আন্তর্জাতিক চাপের কারণে এসব নেতাকর্মীদের মধ্যে কয়েকজনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। অবশিষ্ট নেতাকর্মীদের মুক্তির বিষয়ে আপনারা কি আহ্বান জানাবেন?
এমন প্রশ্নের জবাবে ডোজারিক বলে, আমরা প্রতিনিয়ত এসব নেতাকর্মীদের মুক্তির বিষয়ে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি।
ব্রিফিংয়ে ড. ইউনূস ইস্যুতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাওয়া হয়, বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধে যা ঘটছে সেই পরিস্থিতিকে জাতিসংঘ কীভাবে নজরে রেখেছে?
জবাবে ডোজারিক বলে, বাংলাদেশ জাতিসংঘের যে টিম রয়েছে তারা ড. ইউনূসের ঘটনাবলির ওপর গভীর নজর রাখছে।
ওই সংবাদদাতা আরও জানতে চান, ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে সে বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কী অবগত রয়েছেন?
জবাবে সাধারণ অধিবেশনের মুখপাত্র গ্রেইল বলে, বাংলাদেশে ড. ইউনূস ইস্যুতে যা ঘটছে তার দিকে নজর রাখছে প্রেসিডেন্ট। আমি মনে করি এর আগে জাতিসংঘের মুখপাত্র ডোজারিকসহ অন্যরা যা বলেছে এ বিষয়ে তাদের সঙ্গে আমি একমত। এরপর যা বলবে, আমরা প্রফেসর ইউনূসের বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।