বিএনপিতেই আস্থা গণমাধ্যমের
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মতবিনিময় সভা কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন ছিল না, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় জীবনের এক গভীর সন্ধিক্ষণের প্রতিফলন ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত ২১ ডিসেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দেশের প্রায় সব শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও বরেণ্য সাংবাদিকদের বিএনপি এক ছাদের নিচে সমবেত করতে সক্ষম হয়। এ ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন, ‘গণমাধ্যমের আস্থার সংকট’ থেকে উত্তরণের এক নতুন পথ হিসেবে।
গত দেড় দশকের ইতিহাসে এমন দৃশ্য ছিল অনুপস্থিত, যেখানে ক্ষমতার বলয়ের বাইরে থাকা একটি রাজনৈতিক দলের ডাকে দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বরা এভাবে সাড়া দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে যে ভয়াবহ রাজনৈতিক শূন্যতা, মব সংস্কৃতি এবং উগ্রবাদের উত্থান ঘটেছে, তা থেকে উত্তরণের জন্য গণমাধ্যম এখন বিএনপির বলিষ্ঠ নেতৃত্বের ওপরই আস্থা রাখতে শুরু করেছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখা এবং দেশের সংকটময় পরিস্থিতিতে মানুষের জন্য তার প্রত্যয় তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয়েছিল। তবে সভার মূল সুর ছিল- দেশের বর্তমান অশুভ শক্তির ছায়া থেকে মুক্তি পেতে তারেক রহমানই হতে পারেন জাতির সঠিক আলোর দিশারী।
বিশ্লেষকদের মতে, গত দেড় দশকে দেশে যে ভয়ের সংস্কৃতি ও ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল, তা থেকে মুক্তি পেয়ে একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র গঠনে গণমাধ্যম ব্যক্তিত্বরা এখন বিএনপির নেতৃত্বের দিকেই তাকিয়ে আছেন। এই আয়োজনটিও তারা নজিরবিহীন বলছেন, কারণ গত ১৭ বছরে আওয়ামী লীগ আমলে ভিন্নমতের গণমাধ্যমকে যেভাবে একঘরে করে রাখার সংস্কৃতি চালু করা হয়েছিল, তার বিপরীতে এই মতবিনিময় সভাটি ছিল এক অন্তর্ভুক্তিমূলক ও উদার গণতন্ত্রের প্রতিচ্ছবি।
৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে যখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুন করে হুমকির মুখে, তখন তারেক রহমানের নেতৃত্বকে একটি স্থিতিশীল ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে দেখছেন দেশের অভিজ্ঞ সাংবাদিক সমাজ। বিগত আওয়ামী লীগ আমলে বাংলাদেশের গণমাধ্যম যে অবর্ণনীয় চাপের মধ্য দিয়ে এসেছে, তাকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘অন্ধকার যুগ’ হিসেবে অভিহিত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)