টিএফআই সেলে গুম-নির্যাতন :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরু
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এর মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।
এদিন শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীদের করা অব্যাহতির আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। পরে গ্রেফতারকৃত ১০ আসামিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ পড়ে শোনানো হয়।
শুনানিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল ১০টার পর সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া পাহারায় ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে টিএফআই সেলে দীর্ঘ ১৬ বছর ধরে চলা নির্যাতনের বীভৎসতা তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমের শিকার ব্যক্তিদের ভাগ্য নির্ধারণ হতো দুইভাবে; ভাগ্য ভালো হলে গুমের শিকার ব্যক্তিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হতো। নয়তো, সাত-আট বছর গুম রাখার পর ফেলে রাখা হতো অজানা কোনো স্থানে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)