বায়ুদূষণে পাকিস্তানের বছরে ক্ষতি ২২ বিলিয়ন ডলার
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে বায়ুদূষণের কারণে প্রতিবছর ২২ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬.৫ শতাংশের সমান। গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিনেটের এক বৈঠকে এ তথ্য জানান সিনেটর শেরি রহমান।
সিনেটের পানিবায়ু পরিবর্তনবিষয়ক স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করতে গিয়ে পাকিস্তান পিপলস পার্টির এ শীর্ষ নেতা বলেন, পানিবায়ু সংকট দেশের অর্থনীতি ও মানবসম্পদের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে।
তিনি জানান, আগের পরিসংখ্যানে দেখা গিয়েছিলো বায়ুদূষণে প্রতিবছর ১ লাখ ২৮ হাজার মানুষের মৃত্যু ঘটে। কিন্তু নতুন তথ্য অনুযায়ী, এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজারে।
শেরি রহমান বলেন, শীতকালে কুয়াশা স্বাভাবিক ঘটনা হলেও দূষণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক দূষকের বিষাক্ত মিশ্রণ। তার মতে, বর্তমানে দূষণ সন্ত্রাসবাদের চেয়েও বেশি মানুষ হত্যা করছে।
তিনি লাহোরের ঘনঘন বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকার বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেন। ইটভাটা, শিল্পকারখানা ও যানবাহনের নির্গমন দূষণের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে বলেও জানান তিনি।
বৈঠকে পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) মহাপরিচালক পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন কমিটির চেয়ারপারসন।
তিনি বলেন, যথাযথ পরিসংখ্যান ও চার্ট না থাকায় আমরা এই উপস্থাপনাটি প্রত্যাখ্যান করছি।
তিনি বলেন, গত বছর পাকিস্তানকে বিশ্বের তৃতীয় সর্বাধিক দূষিত দেশ হিসেবে ঘোষণা করা হয়, আর লাহোর ছিলো বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে।
দূষণকে তিনি অ্যাপোক্যালিপটিক বলে উল্লেখ করে বলেন- এটি মানুষের গড় আয়ু ৩.৭ থেকে ৪.৬ বছর পর্যন্ত কমিয়ে দিচ্ছে।
তিনি আরও জানান, ইটভাটা বন্ধ না করে সেগুলোতে ‘জিগজ্যাগ’ প্রযুক্তি যুক্ত করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল সরকার- কারণ এসব ভাটা মূলত নিম্ন আয়ের মানুষ পরিচালনা করে।
বৈঠকের শেষ বক্তব্যে তিনি পাকিস্তানজুড়ে বায়ুমান পর্যবেক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব জরুরি বলে উল্লেখ করেন।
শক্তিশালী ঝড়ের কবলে গ্রীস। ঝড় পরবর্তী বন্যায় আক্রান্ত বিভিন্ন এলাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)