জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সতর্কবার্তা!
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের কার্যক্রম এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এই হামলাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে দেশটিকে সতর্ক করেছে বিশ্ব সংস্থা।
এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক জানায়, বৃহস্পতিবার বিকেলে ইউনিফিলের শান্তিরক্ষীরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ইসরাইলি বিমান থেকে পরপর কয়েকটি হামলা হতে দেখেছেন। সে বলেছে, লেবাননের সশস্ত্র বাহিনী যখন দক্ষিণ লেবাননে অননুমোদিত অস্ত্র ও অবকাঠামো নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে, ঠিক সেই সময় এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
ডুজারিক বলেছে, ইসরাইলের এসব আক্রমণ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের স্পষ্টতম লঙ্ঘন।
সে আরও জানায়, বৃহস্পতিবার বিনত জবেইল এলাকার কাছে তিনটি মপেডে থাকা ছয়জন ব্যক্তি টহলরত জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়ির দিকে অন্তত তিনটি গুলি ছোড়ে। শান্তিরক্ষীদের ওপর এমন হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং ১৭০১ প্রস্তাবের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে সে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।