বাড়ছে গাজা যুদ্ধের পরিধি, মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাদিস ১৩৯১ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী। ড্রোনটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ডলার।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, তার দেশের পানিসীমার আকাশে বিদ্বেষী তৎপরতা চালানোর সময় মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীর সমর্থনে এমকিউ-৯ ড্রোনটি ইয়েমেনের আকাশসীমায় গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল বলে তিনি উল্লেখ করেন। জেনারেল সারিয়ি বলেন, “উপযুক্ত অস্ত্র দিয়ে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে।”
একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যেকোনো হুমকি মোকাবিলা করে দেশের নিরাপত্তা রক্ষা করার বৈধ অধিকার ইয়েমেনের সেনাবাহিনীর রয়েছে।
তিনি আরো বলেন, কোনো বিদ্বেষী তৎপরতা চালিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের সেনাবাহিনীর হামলা বন্ধ করা যাবে না।
গত ৭ অক্টোবর থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর পাশবিক বিমান হামলা চালাচ্ছে। এর মধ্যেই গত ২৮ অক্টোবর সেখানে স্থল হামলাও শুরু করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই ইয়েমেনের সেনাবাহিনী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে পৌঁছার আগেই লোহিত সাগরে মোতায়েন মার্কিন বাহিনীর পাশাপাশি অন্যান্য দেশ ভূপাতিত করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, ইয়েমেনের এই পদক্ষেপে বাড়তে পারে গাজা যুদ্ধের পরিধি। বিশেষজ্ঞদের মতে, ইয়েমেন যেহেতু গাজা যুদ্ধে হামাসের পক্ষ নিয়ে ভূমিকা পালনের ঘোষণা দিয়েছে, তাই নিজেদের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












