টেকনাফে সংবাদাদতা:
বাহারছড়ার মারিশবনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রাখা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গতকাল সোমবার বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্য এবং আগে আটক পাচারকারীদের স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়- একদল পাচারকারী সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বেশ কয়েকজন বাংলাদেশি ও রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে পাহাড়ে আটকে রেখেছে। তথ্যের ভিত্তিতে গত রোববার (৭ ডিসেম্বর) কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে সাতজন ভুক্তভোগীকে উদ্ধার এবং তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আস্তানা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারচক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন এবং অল্প খরচে বিদেশযাত্রার আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। পাশাপাশি ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটকে রাখা এবং নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)