বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিএনপি -ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশের রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমাদের দেশের রাজনীতির যে বাস্তবতা, এই বাস্তবতা বিএনপির মতো একটা দল তাদের যোগাযোগ হারিয়ে ফেলেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের আজকের রাজনীতির যে বাস্তবতা এই বাস্তবতায় বিএনপির মতো একটা দল দে আর লুজিং কন্টাক্টস রিয়েলিটি। রিয়েলিটির সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।