বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধে চাপ আছে -জ্বালানি উপদেষ্টা
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য চাপ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। সরবরাহ বন্ধ হলে তিনি বাসায় ঢুকতে পারবেন না বলে মন্তব্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, না, বরং আমার উপরে চাপ আছে, বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দিই, সেটা যাতে বন্ধ করে দেই। কিন্তু এটা আমি দিই না, কারণ এটা যদি করি আমি আমার নিজের বাসায় ঢুকতে পারবো না। আমরা অনেক এলএনজি আমদানি করছি।
সামনে কি গ্যাসের দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে? এ প্রশ্নের উত্তরে ফাওজুল কবির খান বলেন, না, এখন না। আগে কিন্তু সরকারি সিদ্ধান্ত ছিল, প্রতি দুয়েক মাস অন্তর অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। আমাদের এক বছর কয় মাস হয়ে গেল, আমরা কিন্তু এখনো বিদ্যুতের দামও বাড়াইনি, গ্যাসের দামও বাড়াইনি।
বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, না এখনো নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)