পুলিশে চালু করা হবে ইনডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
খুব শিগগিরই পুলিশের একটি স্বতন্ত্র তদন্ত বিভাগ চালু করবে সরকার। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশ যেন তদন্ত কাজ করতে পারে সেজন্য 'ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস' চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, পুলিশ যাতে স্বাধীনভাবে তদন্ত করতে পারে, যাতে রাজনৈতিক বা বাইরের অন্য কোনো চাপ তাদের ওপরে না আসেÍসেজন্য আইন করে এই সার্ভিস চালু করা হবে। এছাড়া পুলিশের 'ইন্টার্নাল কমপ্লেইন কমিশন' গঠন করা হবে।এজন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে আইন করার পরামর্শ দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী বসে খুব দ্রুত এই কাজটা করবেন।"
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৫,০০০ ডেট ওয়েট টন (ডিডব্লিউটি) বা তার বেশি ওজনের পণ্য বহন সক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানিতে থাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের জাহাজ আমদানিতে বর্তমানে সাড়ে ৭ শতাংশ ভ্যাট রয়েছে।
শফিকুল আলম বলেন, সমুদ্রগামী জাহাজ যেগুলোর নূন্যতম ধারণ ক্ষমতা ৫,০০০ ডিডব্লিউটি বা ঊর্ধ্বে- এমন জাহাজ আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদ মনে করে, এর ফলে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাত আরো বেশি করে সমুদ্রগামী জাহাজ কিনবে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান বাড়বে।
প্রেস সচিব জানান, ১০টি সংস্কার কমিশনের সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল, সেগুলোরও একটা রিভিউ (পর্যালোচনা) করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেখানে বলা হয় যে ৫১টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে। অন্যগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)