বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪
ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইনের ওপরে উঠে যায়। একই সময় চলে আসে বলাকা কমিউটার ট্রেন। ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় তিনটি মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে সামনে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাটার দিয়ে কেটে দুই পুরুষ ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সড়ক থেকে সরিয়ে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে, ময়মনসিংহ-জারিয়া রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।