সোনারগাঁয়ে বাণিজ্যিকভাবে শিম চাষ রপ্তানি হচ্ছে বিদেশেও
সোনারগাঁ এখন সবজি চাষের জন্য বিখ্যাত হয়ে উঠছে। বিশেষত শীতের এ সময়টায় শিমের চাষ হয় প্রচুর পরিমাণে। সেই শিম রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে।
সবজি গ্রাম নামে পরিচিত সনমান্দি এলাকায় বিলে ও রাস্তার দুপাশে দেখা মেলে অসংখ্য শিমের মাচা।
খেত ছাড়াও বসতবাড়ির দেয়ালের পাশে, আঙিনার ধারে ছোট মাচায়, ঘরের চালে, পুকুর ও রাস্তার ধারে এবং খেতের আইলে এখন চাষ হচ্ছে শিম। এই শিম বিদেশিও রপ্তানি হচ্ছে।
শিম, বাঙালির অত্যন্ত জনপ্রিয় ও একটি গুরুত্বপূর্ণ শীতকালীন সবজি। যা ‘ওশি’ নামেও পরিচিত। নানাভাবে খাওয়া যায় এই শিম। মাছের ঝোলে শিম যেমন মানিয়ে যায়, ভর্তা হিসেবেও অনন্য।
শিমের নামধারী জাতের মধ্যে বিরাইন্না, ঘৃত কাঞ্চন, কার্তিকা, নলডক, কাজল গৌরী, পুইট্টা, হাতিরবান, বৌকানী, আয়ুমী, কইভাজা, খৈয়া প্রভৃতি উল্লেখযোগ্য।
বেশি লাভের আশায় শীতকালীন এ শিমের চাষ বাড়ছে। শুধু নিজেদের চাহিদার জন্যই নয়, বাণিজ্যিকভাবেও চাষ হচ্ছে শিম। কৃষকরা জানান, যেকোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। মুনাফাও বেশি হয়। এ বছর উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা। কম সময়ে কম খরচে বেশি মুনাফার জন্য শিমের জুড়ি নেই।
সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের বাটিরচর গ্রামের মুকুল হাসান বসতবাড়ির আঙিনায় এবং বাড়ির পাশে দুই বিঘা জমি নিয়ে সারা বছর বিভিন্ন জাতের সবজি চাষ করছেন। বারদীর আলগীরচর এলাকার যুবক হুমায়ন কবীরও তার বাড়ির পাশে জমিতে অন্যান্য সবজির পাশাপাশি শিম চাষ করেন। খেত থেকে সরাসরি ঢাকাসহ বিভিন্ন শহরের পাইকাররা শিমসহ অন্যান্য সবজি কিনে নিয়ে যান।
হুমায়ন কবির ও মুকুল হাসান জানান, শিম আগাম চাষ করতে পারলে বেশি মুনাফা পাওয়া যায়। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে কীটনাশকমুক্ত সবজি চাষ করা সম্ভব। এমনকি কীটনাশক ব্যবহার না করেই পোকামাকড় দমন করা সম্ভব। বর্তমানে প্রতি কেজি গড়ে ৬০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সোনারগাঁয়ে সবজি রপ্তানিকারক এস এম জাহাঙ্গীর হোসেন জানান, সোনারগাঁ থেকে বছরে প্রায় ১৫০ থেকে ২০০ মেট্রিক টন শিম রপ্তানি হয়। যার আর্থিক মূল্য প্রায় ১ কোটি টাকা। একজন কৃষক গড়ে এক মৌসুমে শিম চাষ করে ২ থেকে ৩ লাখ টাকা আয় করেন।
সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, সোনারগাঁয়ে সনমান্দি ও বৈদ্যেরবাজার ইউনিয়নে বিভিন্ন সবজির চাষ হয় ব্যাপকভাবে। এর মধ্যে শিম চাষ অন্যতম। ঢাকা থেকে সোনারগাঁ কাছাকাছি হওয়ার কারণে সবজি রপ্তানিকারকরা সহজে সবজি সংগ্রহ করতে পারেন। দিন দিন সোনারগাঁয়ের শিমসহ অন্যান্য সবজি বিদেশে রপ্তানিতে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।