নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পাওয়া সংস্থাগুলোর অস্তিত্ব নেই
চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে যে কয়টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের অনুমতি পেয়েছে তার মধ্যে বরিশাল বিভাগ থেকে সোসাইটি ফর রুরাল নিড (গ্রাবন)। কাগজে কলমে বরিশাল উল্লেখ করা হলেও এই প্রতিষ্ঠানটির কোনো কার্যালয় বরিশালে নেই।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রতিষ্ঠান অনুমোদনে ব্যবহৃত বরিশাল হাসপাতাল রোডের ঝাউতলা গলির ৩১৪ নম্বর হোল্ডিংয়ের মেহেদী কমপ্লেক্সের কার্যালয়ে গিয়ে গ্রাবনের কোনো কার্যালয় পাওয়া যায়নি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গ্রাবন কার্যালয় খুঁজতে গিয়ে ওই ভবনের তৃতীয় তলায় উত্থান নামের একটি অফিস পাওয়া গেছে। সেই প্রতিষ্ঠানে কথা হয় সাকিব আহমেদ বাশারের সঙ্গে। তিনি গ্রাবনের প্রধান নির্বাহী হিসেবে নিজেকে পরিচয় দেন। উত্থান ও গ্রাবন একই ব্যক্তির পরিচালিত উন্নয়ন সংস্থা, বরিশালে গ্রাবনের নির্ধারিত কোনো কার্যালয় নেই বলে জানান সাকিব আহমেদ বাশার।
উত্থান নামে প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাবনের নির্বাহী পরিচালক আশ্রাফ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বরিশালে প্রধান কার্যালয় না থাকায় গ্রাবনের মূল কার্যক্রম প্রধান কার্যালয় পটুয়াখালীর বাউফল উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর আলগী আশরাফ উদ্দিনের নিজ বাড়িতে পরিচালনা করা হয়।
আশ্রাফ হোসেন বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা ৩শ পর্যবেক্ষক নিয়োগ দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। আমরা সরকারের তালিকাভুক্ত নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা।
সোসাইটি ফর রুরাল নিড প্রধান নির্বাহী সাকিব আহমেদ বাশার বলেন, ২০০৮ থেকে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সবগুলোতে গ্রাবন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছে। এছাড়া সরকারের উন্নয়নমূলক কাজে আমরা সহায়ক হিসেবে কাজ করে থাকি। ২০১৮ সালের নির্বাচনে বরিশাল বিভাগের সবগুলো জেলাসহ সিলেটেও আমরা পর্যবেক্ষক দিয়েছিলাম। চলমান দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলায় ১৪টি আসনে ১৮২ জন পর্যবেক্ষক নিয়োগের সুপারিশ করেছি। এখন নির্বাচন কমিশন কতজনকে অনুমতি দেয় তা তাদের ওপর নির্ভর করে।
এই কর্মকর্তা বলেন, উত্থান এনজিওর তদন্ত চলায় বরিশালের কার্যালয় থেকে গ্রাবনের সাইনবোর্ড নামিয়ে রেখেছি।
বাউফলে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাবন প্রধান কার্যালয়ের এলাকায়ও উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। এ কারণে সেখানকার কেউ এই নামে কোনো প্রতিষ্ঠান সর্ম্পকে অবহিত নন। চর আলগীর আশ্রাফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেছে, একতলা নির্মাণাধীন বাড়ির কলাপসিবল গেটের কাছে ছোট একটি নেমপ্লেট ঝুলানো রয়েছে। এছাড়া গ্রাবনের কার্যক্রম তিনি তার নির্মাণাধীন ভবনের শোয়ার ঘরে পরিচালনা করেন।
অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (এডাব) এর বরিশাল শাখার সভাপতি কাজী জাহাঙ্গীর কবির বলেন, আমি শুধু এডাব নয় এনজিওগুলোর সমন্বয়কও। কিন্তু আজ পর্যন্ত সোসাইটি ফর রুরাল নিড (গ্রাবন) নামের কোনো এনজিও রয়েছে বলে আমার জানা নেই। নির্বাচনী পর্যবেক্ষণ সরকারি কাজতো, কে কোনো জায়গা থেকে নেয় তা জানা নেই। বরিশালের মধ্যে এই নামে কোনো এনজিও থাকলে তা আমার জানা থাকতো।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।