বারোমাসি কাঁঠাল বাগানে হাবিব খানের সাফল্য
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৪ মে, ২০২৫ খ্রি:, ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বারোমাসি কাঁঠালের বাগান করে সাড়া ফেলেছেন যশোরের মণিরামপুর উপজেলার হাবিবুর রহমান খান। ছোট ছোট গাছে সারি সারি কাঁঠাল যেন নতুন সম্ভাবনার গল্প বলছে। আঠাবিহীন সুস্বাদু এই কাঁঠালের ফলন আসায় খুশি বাগান মালিক। কৃষি বিভাগ বলছে, এই কাঁঠাল বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে পারলে খাদ্য-পুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, উপজেলার মশ্মিমনগর গ্রামের হাবিবুর রহমান খান দেড় বছর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার মাধ্যমে থাইল্যান্ড থেকে দেড়শ বারোমাসি কাঁঠাল জাতের কলম আনেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কৃষি মন্ত্রণালয়সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার বিভাগের অনুমতিতে এই চারা থাইল্যান্ড থেকে আনা হয়। এরপর এলাকায় নিয়ে ১ একর জমিতে রোপণ করেন।
কাঁঠাল বাগানে গিয়ে দেখা যায়, সরু সরু গাছ। বাঁশের খুঁটি দিয়ে ঠেস দিয়ে রাখা। সেই গাছের গোড়া থেকে ওপরের চিকন ডালে ঝুলছে কাঁঠাল। প্রতিটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ঝুলে আছে। কাঁঠালের ভারে গাছের ডাল নুয়ে পড়েছে। বাধ্য হয়ে পরিপক্ব হওয়ার আগেই কেটে ফেলছেন।
তিনি জানান, এ বছর প্রতিটি গাছে ২০-৩০টি কাঁঠাল ধরেছে। ছোট গাছের মুচি কেটে ফেলা হয়েছে। তুলনামূলক একটু বড় গাছে কাঁঠাল রাখা হয়। চিকন ডালগুলো কাঁঠালের ভারে ভেঙে পড়ার উপক্রম হলে পরিপক্ব হওয়ার আগেই ইচড় হিসেবে ৪০ টাকা কেজি দরে ৫০০ কাঁঠাল বাজারে বিক্রি করা হয়েছে। এখনো অনেক কাঁঠাল ঝুলছে।
তিনি বলেন, এই কাঁঠাল পাকার সপ্তাহখানেক আগেই সুগন্ধ ছড়ায়। আঠাবিহীন রসালো কোষ খেতে সুস্বাদু ও মিষ্টি। আগামী বছর কলম উৎপাদন করে বাজারজাত করবো। কাঁঠালের কোয়া প্যাকেটজাত করে দেশের শপিংমলে পাঠাবো। এ ছাড়া আগামী বছর থেকে কাঁঠালের কলম সারাদেশে ছড়িয়ে দিতে চাই।
মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ‘এ কাঁঠাল বাণিজ্যিকভাবে চাষের সুযোগ আছে। আঠার কারণে তরুণ প্রজন্ম কাঁঠাল খেতে চায় না। আঠা না থাকায় এটি সবাই খেতে পারবে। ফলে পুষ্টির চাহিদা পূরণ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)