বাবার লাশ কেটে ১০ টুকরো করে বড় ভাই, পাহারায় ছোটভাই
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নাশতার টেবিলে সম্পত্তি নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বাবা হাসান আলীকে হত্যার পর লাশ ১০ টুকরো করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার ছোট ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীর। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে সে এ জবানবন্দি দেয়।
গত জুমুয়াবার (৬ অক্টোবর) ঢাকা থেকে শফিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এ জবানবন্দি দেয় জাহাঙ্গীর।
জবানবন্দিতে জানান, গত ১৯ সেপ্টেম্বর গ্রামের বাড়ি বাঁশখালী থেকে হাসান আলী স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ছোট ছেলের বাসায় বেড়াতে আসেন। ওই বাসায় ছিলেন বড় ছেলেও। পরদিন সকালে একসঙ্গে নাশতা করার সময় সম্পত্তি নিয়ে বাবা-ছেলেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বাবা তাদের সম্পত্তি দেবেন না বলায় ক্ষুব্ধ হয় দুই ছেলে। এর ঘণ্টাখানেকের মধ্যেই বাবাকে হত্যা করে টুকরো টুকরো করে তারা। পরে লাগেজ ও বস্তায় ভরে নগরের তিনটি স্থানে ফেলে দিয়ে আসা হয় খ-িত অংশ।
গত ২১ সেপ্টেম্বর রাতে নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় খালের কাছ থেকে একটি লাগেজ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত হয় হাসান আলীর। এরপর ২৩ সেপ্টেম্বর আকমল আলী রোডে ভাড়া বাসায় অভিযান চালিয়ে হাসান আলীর স্ত্রী ছেনোয়ারা ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাদের বাসার পাশের একটি ডোবা থেকে মরদেহের আরও দুটি খ-িত অংশ উদ্ধার করে পিবিআই। এরপর ছোট ছেলে জাহাঙ্গীর ও পুত্রবধূ আনারকলিকে গ্রেফতারের পর মরদেহের মাথার খোঁজে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তিন দিন অভিযান চালালেও মেলেনি কোনো খোঁজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)