বাবাকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ শিশু ইমন পঙ্গুত্বের শঙ্কায়
রিকশাচালক বাবার খোঁজে বাড্ডা নতুন বাজার এলাকায় যায় শিশু ইমন। হঠাৎ একটি গুলি এসে বাঁ পা ভেদ করে বেরিয়ে যায়, আরেকটি গুলি তার ডান পায়ের হাড়ে আটকে থাকে। লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। গত ৭ আগস্ট অস্ত্রোপচারে ডান পায়ের গুলি বের করা হয়। কিন্তু ইমনের পঙ্গুত্ববরণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। ইমন বর্তমানে ঢাকা মেডিক্যা ল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট ভবনের গ্রিন ইউনিটের ৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন।
সরেজমিনে ঢামেক হাসপাতালে বার্ন ভবনে দেখা যায়, কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় আহত রোগীদের মধ্যে এখনও এই হাসপাতালে ১৪৪ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বেশির ভাগই গুলিবিদ্ধ। গ্রিন ইউনিটের বারান্দায় রেখে চিকিৎসা চলছে ইমনের।
গত মাসের ১৯ জুলাই (জুমুয়াবার) কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী ব্যাপক সংঘর্ষ চলছিল। এদিন সকাল ১০টার দিকে ১২ বছর বয়সী শিশু ইমন তার রিকশাচালক বাবার খোঁজে বাড্ডা নতুন বাজার এলাকায় যায়। সংঘর্ষের মধ্যে দিগি¦দিক ছোটাছুটির এক পর্যায়ে ইমনের দুই পায়ে দুটি গুলি লাগে। এরপর আর কিছু বলতে পারে না সে।
শিশু ইমন পরিবারের সঙ্গে উত্তর বাড্ডার নূরেরচালা এলাকায় ভাড়া থাকে। পাঁচ ভাই-বোনের মধ্যে ইমন দ্বিতীয়। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ। বাড্ডা এলাকায় দ্য ফিউচার স্টার হাই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ইমন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইমনের বাবা সুমন বলেন বলেন, ঘটনার দিন (১৯ জুলাই) সকালে জীবিকার তাড়নায় তিনি রিকশা নিয়ে বের হন। সকাল থেকে ব্যাপক সংঘর্ষ চলায় তার দ্বিতীয় সন্তান ইমন বাবাকে খুঁজতে বাড্ডা নতুন বাজার যায়। সেখানে ব্যাপক সংঘর্ষের মধ্যে ইমনের দুপায়ে দুটি গুলি লাগে। এরপর মানুষ ইমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তার বাঁ পা ভালো থাকলেও ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায় চিকিৎসকরা রড লাগিয়ে রেখেছেন।
তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন ইমনের একটি পা পঙ্গু হয়ে যেতে পারে। তার পাঁচটি সন্তানই ছোট। তিনি রিকশা চালিয়ে সংসার চালান। এখন ইমনের চিকিৎসা কীভাবে চালাবেন, এই পাঁচ সন্তান নিয়ে কী করবেন, কোথায় যাবেন, কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন এসব কথা।
ইমনের মতো গুলিবিদ্ধ আরও অনেকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পুরাতন ভবনের ১০০ নম্বর ওয়ার্ডের ৩৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন হাবিবুর ইসলাম (১৬)। তিনি আগুলিয়ায় কাজী নজরুল মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র।
হাবিবুরের বাবা বাশিরুল ইসলাম একজন পোশাকশ্রমিক। দুই ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। তার বড় ভাই আসাদুল ইসলাম বলেন, আমার ভাই আজীবনের জন্য পঙ্গু হয়ে গেলো। তার মেরুদ-ের একটি হাড় ভেঙে গেলো। ডাক্তার বলেছে, সে আরও সোজা হয়ে দাঁড়াতে পারবে না।
রাজধানীর ডেমরায় আইডিয়াল ল্যাবরেটরি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সজীব (১৯)। বাবা মহসীন ডেকোরেটরের কাজ করেন। থাকেন ডেমরার কোনাপাড়া এলাকায়। তিন ভাই ও এক বোনের মধ্যে সজীব দ্বিতীয়। গত ৫ আগস্ট বিকাল ৫টার দিকে যাত্রবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। বাঁ হাতের গোড়ালিতে গুলি লাগায় হাত অকেজো হয়ে পড়ে।
সজীবের মা আনোয়ারা বলেন, আমরা গরিব মানুষ। এখন ছেলে চিকিৎসা করাবো কীভাবে আর সংসারই বা চালাবো কীভাবে? গত ১৫ দিন ধরে ছেলের বাবা হাসপাতালে থাকে ছেলের পাশে। কাজকাম সব বন্ধ। আমাগো তো টাকা-পয়সা নাই।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।