ভারতের বাংলাদেশ নীতি পুরোপুরি ব্যর্থ, দ্য হিন্দুকে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নিয়ে ভারতের অফিশিয়াল নীতিমালা ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে। তার মতে, ভারতের এই নীতি বাস্তবায়ন করতে গিয়েছে কতিপয় শক্তিশালী আমলা, পক্ষপাতদুষ্ট সাবেক কূটনৈতিক, তাত্ত্বিক ও সাংবাদিকদের নিয়ে এমন একটি ‘ইকোসিস্টেম’ গড়ে তুলেছিল, যারা মাঠ পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের জনগণের অনুভূতিকে সম্মান করার আহ্বান জানান ভারতের প্রতি। তিনি বলেন, গত দশকে বাংলাদেশে যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার সবগুলোই জালিয়াতিতে পরিপূর্ণ এবং ভারত এসব নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে ‘সক্রিয়’ ভূমিকা পালন করেছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ক্ষেত্রে এই ইকোসিস্টেমটি এই ন্যারেটিভ তৈরি করেছে যে হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে। হাসিনা না থাকলে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ভারতকে এই ইকোসিস্টেম ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সাউথ ব্লকের জেগে ওঠে নতুন পরিস্থিতি উপলব্ধি করা উচিত।’ এ সময় বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লাগবে।
আমীর খসরু আরও বলেন, ‘ভারত ২০১৪, ২০১৮, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারকে বারবার স্বীকৃতি দিয়েছে এবং প্রকৃতপক্ষে তিনটি নির্বাচনের ক্ষেত্রেই সহায়ক ভূমিকা পালন করেছে। আমি আমার কথাগুলোকে মোটেও খাটো করে বলছি না।’
এ সময় তিনি বলেন, এই তিনটি নির্বাচনের বিষয়ে তার খোলামেলা মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের ‘কঠিন বাস্তবতা’।
আমীর খসরু আরও স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আধিপত্য বিস্তারের জন্য তিনি যে ইকোসিস্টেমকে দোষারোপ করেছিলেন, যা একদল শক্তিশালী আমলা, অবসরপ্রাপ্ত কূটনৈতিক যারা নীতিনির্ধারণী মহলের সঙ্গে সংযুক্ত ছিলেন, সাংবাদিক এবং বিভিন্ন তাত্ত্বিকদের নিয়ে গঠিত হয়েছিল। তারা এই ইকোসিস্টেম থেকে ব্যক্তিগতভাবে লাভবানও হলেও বাংলাদেশের মানসিকতা বোঝার ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।