সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

বাবরের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেয় ‘প্রথম আলো’

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১২:৩৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:২০
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের নামে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগের ক্ষেত্র প্রস্তুত করে প্রয়াত লতিফুর রহমান ও সিমিন রহমানের ট্রান্সকম গ্রুপের পত্রিকা প্রথম আলো। বাবরের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো বাবরের জীবন থেকে মূল্যবান ১৭টি বছর কেড়ে নেয়। প্রথম আলোর অপসাংবাদিকতা এবং দেশবিরোধী ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
নেত্রকোনার বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ২০০১ সালে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। টানা পাঁচ বছর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আসে প্রথম আলোর ষড়যন্ত্রের বিরাজনীতিকরণ সরকার। ড. ফখরুদ্দীন ও মইন উ আহমেদের নেতৃত্বে প্রথম আলো, ডেইলি স্টার নিয়ন্ত্রিত এ সরকার লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করে। তারপর দীর্ঘ ১৭ বছর কারাগারে জীবনযাপন করেছেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির এই নেতা।
বাবরের এসব কিছু হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশে বিরাজনীতিকরণের মুখপাত্র এবং দেশবিরোধী সংবাদপত্র প্রথম আলো। দেশে ওয়ান-ইলেভেন আনার জন্য প্রথম আলো যেসব ব্যক্তিকে কলঙ্কিত করেছিল তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর অন্যতম।
এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার বাবরের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার এবং মিথ্যাচার করে। বাবরের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো। প্রথম আলোর উদ্দেশ্যমূলক এবং মতলবি প্রতিবেদনে জজ মিয়াকে প্রথম উপস্থাপন করা হয় এবং এ মামলায় বিএনপির কাল্পনিক সম্পৃক্ততা আবিষ্কার করে প্রথম আলো। মূলত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা রাজনৈতিক আবরণ দেওয়ার সব বানোয়াট তথ্য-উপাত্ত প্রথম আলোর আবিষ্কার।
এসব কাল্পনিক রিপোর্টের পরিপ্রেক্ষিতেই লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়। সর্বোচ্চ আদালত ২১ আগস্ট মামলার রায়ে বাবরকে খালাস দিয়েছেন। চূড়ান্ত রায়ে বলা হয়েছে, মামলায় যে অভিযোগ করা হয়েছে, সে অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন। কিন্তু এ কাল্পনিক অভিযোগটি করেছিলেন প্রথম আলোর বিতর্কিত সাংবাদিক টিপু সুলতান। শুধু তাই নয়, ১০ ট্রাক অস্ত্র মামলায়ও লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়েছিল প্রথম আলোর মাধ্যমেই। ১০ ট্রাক অস্ত্রের ঘটনাটিও সাজিয়েছিল প্রথম আলো ও ডেইলি স্টার গোষ্ঠী। ভারতের আজ্ঞাবহ প্রথম আলো, ডেইলি স্টার তাদের প্রতিবেদনটি এমনভাবে রচনা করে, যাতে মনে হতে পারে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এ ঘটনা ঘটেছে।
২০০৭ এবং ২০০৮ সালের প্রথম আলোর সমস্ত প্রতিবেদন মুছে দেওয়া হয়েছে অনলাইন থেকে। কিন্তু যারা প্রথম আলোর অপসাংবাদিকতা এবং দেশবিরোধী ঘৃণ্য অপতৎপরতার কথা জানেন তারা নিশ্চয় তখনকার পত্রিকার মুদ্রিত সংস্করণ জমা করে রেখেছেন। কারণ, প্রথম আলোর সঙ্গে বাংলাদেশের অনেক হিসাবনিকাশ এখনো বাকি রয়ে গেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে