‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরকে কেন্দ্র করে। গত শনিবার (৬ ডিসেম্বর) রেজিনগরের মরাদিঘির মাঠে তার বড় সমাবেশের আগেই বিজেপি সাংসদ অর্জুন হুমায়ুনকে হুমকি দিয়েছে।
অর্জুন বলেছে, “হুমায়ুন কবীর বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো। কোনও শিলান্যাস হবে না-সবই নাটক। ভারতবর্ষ হিন্দুদের দেশ। এখানে মসজিদ বানাতে পারে, কিন্তু ‘বাবরি’ নাম দেওয়া মানেই সংবিধানকে অবজ্ঞা করা।”
এর জবাবে হুমায়ুন কবীর ঘোষণা দিয়েছেন, ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস অনুষ্ঠান হবে মরাদিঘির এই মঞ্চ থেকেই। কোন অবস্থাতেই তিনি পিছপা হতে রাজি নন। যত হুমকিই আসুক তিনি দমে যাবেন না।
এর আগে গত বৃহস্পতিবার মুর্শিদাবাদে সভা করে মুখ্যমন্ত্রী মমতা সরাসরি নাম না নিয়ে হুমায়ুনকে কটাক্ষ করে বলেছে, ‘মীরজাফর’, ‘পোকামাকড়’ ইত্যাদি ইঙ্গিতপূর্ণ অশ্লীল গালিগালাজ শব্দচয়নে।
এর জবাবে হুমায়ুন কবীর নতুন হুঁশিয়ারি ছুঁড়ে দেন- তার বিরুদ্ধে অতিরিক্ত ‘রাজনৈতিক চাপ’ তৈরি হলে তৃণমূলেরই ক্ষতি হবে, তার নয়। “যারা ঘাটাচ্ছে, তারা ভেবে দেখুক-হুমায়ুন কবীরকে ঘাটালে কি হতে পারে”।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।