বান্দরবানে উৎপাদিত কাজুবাদামের চাহিদা বাড়ছে
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৬ জুন, ২০২৪ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পার্বত্য জেলা বান্দরবানে এখন পাহাড়ে অনেক জমিতে হচ্ছে কাজুবাদামের চাষ। কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের পাশাপাশি চাষিদের প্রশিক্ষণ দেয়ায় অনায়াসে চাষ করা যাচ্ছে কাজুবাদাম। আর উৎপাদিত বাদাম কৃষকরা নিজ বাগান থেকেই বিক্রি করে লাভ করছেন প্রচুর মুনাফা।
কৃষি বিভাগের তথ্য মতে, বান্দরবানের ৭টি উপজেলা (সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি) বিভিন্নস্থানে প্রচুর কাজুবাদামের চাষ হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে কাজুর চাষ বাড়াতে কৃষকদের দেয়া হয় বিনামূল্যে সার, বীজ ও প্রশিক্ষণ।
কৃষি বিভাগ আরও জানায়, ২০২১-২২ অর্থবছরে বান্দরবানে কাজুবাদাম চাষ করতেন ৪ হাজার ১৩২ জন। চারার সংখ্যা ছিল ১০ লাখ ৯৬ হাজার ৭৯৩টি আর উৎপাদন হয়েছিল ১ হাজার ৩০৮ মেট্রিক টন বাদাম। আর ২০২২-২৩ অর্থবছরে কাজুবাদামের চাষির সংখ্যা ৪ হাজার ৩১৬। চারার সংখ্যা ১২ লাখ ৮৭ হাজার ৭৩৬টি আর উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৬ মেট্রিক টন।
এদিকে বিভিন্ন বাগান থেকে কাজুবাদাম সংগ্রহ করে বান্দরবানেই প্রক্রিয়াজাত হয়ে সারা দেশের মানুষের কাছে চলে যাচ্ছে। ফলে স্থানীয় চাষিদের যেমন বাজার নিশ্চিত হচ্ছে, তেমনি ভোক্তারা কম দামে দেশি কাজুবাদাম হাতের নাগালে পাচ্ছেন। সেই সঙ্গে আমদানি নির্ভরতা কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে অনেকটাই।
কাজুবাদাম দ্রুত এবং স্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করতে বান্দরবান জেলা শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় একটি কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তুলেছেন দুই তরুণ উদ্যোক্তা। কিষাণঘর এগ্রো নামে এ কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাতকরণে কারখানাটি চালু হয় ২০১৯ সালে। শুরুতে হাতে গোনা দুই-চার শ্রমিক কাজ করলেও এখন কারখানার আকার বেড়েছে আর শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬০ জনে।
কিষাণ ঘর অ্যাগ্রোর ব্যবস্থ্যাপনা পরিচালক তারেক জানান, দিন দিন পার্বত্য জেলা বান্দরবানের কাজুবাদামের চাহিদা বাড়ছে তবে আমরা বছরে যে পরিমাণ কাজুবাদাম প্রয়োজন সে পরিমাণ কাঁচামাল ও পুজিঁর অভাবে কিনতে না পারায় চাহিদা মেটাতে পারছি না। শুরুতে আমাদের কিষাণ ঘর অ্যাগ্রোর উৎপাদন ছিল বার্ষিক পাঁচ-ছয় টন আর এখন ২০২৩ সালে এসে প্রায় ৭০০ টন উৎপাদন হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক এম এম শাহ নেয়াজ বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে সবচেয়ে বেশি কাজুবাদাম উৎপাদন হয়। কৃষি বিভাগ বান্দরবানের কাজুবাদমের চাষ বাড়াতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












