বাণিজ্য-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় খলিলকে অভিনন্দন জানিয়েছে।
গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী নেপাল ও বাংলাদেশের মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, অভিন্ন আকাক্সক্ষা এবং গভীর সাংস্কৃতিক সংযোগের ওপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী সম্পর্ক পর্যালোচনা করে।
বৈঠকে তারা অর্থনৈতিক অংশীদারিত্বের ওপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। বিশেষ করে, আলোচনায় বাণিজ্য, জ্বালানি, সংযোগ এবং পর্যটনের মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, যা দুই দেশ এবং জনগণের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও মহাপরিচালক ইসরাত জাহানও বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।