বাণিজ্যিক কৃষিতে সর্জন পদ্ধতিতে মেটে আলু চাষে সম্ভাবনা
, ২৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
জেলার চরফ্যাশন উপজেলা দেশের অন্যতম বৃহৎ উপকূলীয় ও চরাঞ্চল অধ্যুষিত এলাকা। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ ব্লকে মেটে আলুর চাষ একটি নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে।
চরফ্যাশন উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ২০২০ সাল থেকে পরিকল্পিতভাবে এখানে মেটে আলুর চাষ শুরু হয়। শুরুতে অল্প কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে এই ফসল চাষে আগ্রহ দেখালেও বর্তমানে এর ব্যাপক বিস্তার ঘটেছে। এখন আবুগঞ্জ ব্লকে প্রায় ২৭৫ হেক্টর জমিতে মেটে আলুর চাষাবাদ হচ্ছে, যা চরাঞ্চলের কৃষি ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
মেটে আলু একটি দেশীয় কন্দাল জাতীয় সবজি। অতীতে এটি মূলত বসতবাড়ির আঙিনায় বেড়া বা গাছে পারিবারিক চাহিদা পূরণের জন্য চাষ হতো। অঞ্চলভেদে মেটে আলু বিভিন্ন নামে পরিচিত, যেমন- মাইট্যা আলু, গাছ আলু, মাচা আলু, চুপরি আলু, মোম আলু, প্যাচড়া আলু ইত্যাদি।
আবুগঞ্জ ব্লকের কৃষক আব্দুল হাসেম মেটে আলুর বাণিজ্যিক চাষে সফলতার একটি বাস্তব উদাহরণ। তিনি বলেন, আগে ধান চাষ করে খুব একটা লাভ হতো না। এখন মেটে আলু চাষ করে বুঝেছি এই ফসল আমাদের এলাকার জন্য অনেক ভালো। খরচ কম, ফলন ভালো আর বাজারে দামও ভালো পাই। একই জমিতে অন্য ফসল থাকায় বাড়তি আয় হচ্ছে।’ তিনি প্রথমে ২০ শতাংশ জমিতে মেটে আলুর আবাদ শুরু করে আর্থিকভাবে লাভবান হওয়ায় বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে ২৮০ শতাংশ জমিতে সর্জন পদ্ধতিতে মেটে আলু চাষ করে ভাগ্যের চাকা ঘুরাতে সফল হয়েছেন।
একই এলাকার অন্য কৃষক হেলাল বলেন, ‘চরাঞ্চলে মাটি অনেক উর্বর। মেটে আলু তুলনামূলক নিরাপদ ও পানি জমলেও ক্ষতি কম হয়। আমি প্রথমে ১৫ শতাংশ জমিতে শুরু করেছি, এখন ভালো ফল পেয়ে ৮০ শতাংশ জমিতে চাষ করেছি।’
মেটে আলু কেবল একটি অর্থকরী ফসল নয় বরং চরাঞ্চলের কৃষকের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা যেতে পারে। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ, কৃষকের আগ্রহ এবং বাজারজাতকরণে চরফ্যাশন উপজেলা আগামীতে মেটে আলুর উৎপাদন ও বাণিজ্যিক চর্চায় দেশের অন্যতম মডেল অঞ্চল হয়ে উঠবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)