বাজেটের আকার বড় দেখাতে প্রতারণার আশ্রয় নেয় তাপস
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন সর্বশেষ বাজেট পেশ করে ২০১৯-২০ অর্থবছরে। ওই বছর সে মোট বাজেট পেশ করে তিন হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকার।
২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়র হওয়ার পর প্রথম ২০২০-২১ সালের বাজেট পেশ করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এতে সে হঠাৎ করেই বাজেটের আকার দ্বিগুণ করে ফেলে। বাজেট সাড়ে তিন হাজার কোটি টাকা থেকে এক লাফে ছয় হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকা হয়ে যায়। এতে সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প থেকে আয়ের টার্গেটও দ্বিগুণ দেখানো হয়।
ওই অর্থবছরে মেয়র তাপস বাজেট বাস্তবায়ন করতে পারে মাত্র এক হাজার ৭৭৬ কোটি ৭৭ লাখ টাকার, যা তার আগের বছরের চেয়েও প্রায় ১০০ কোটি টাকা কম। এ ছাড়া সরকারি মাধ্যম থেকে ৬৪১ কোটি ২৯ লাখ টাকা পেলেও বৈদেশিক সহায়তামূলক কোনো প্রকল্পই পয়নি সে। এরপরও পরের বছর ২০২১-২২ সালে সে আবারো বাজেটের টার্গেট বাড়িয়ে ছয় হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা করে। আগের বছর বিদেশী সহায়তামূলক প্রকল্প আনতে ব্যর্থ হলেও আবারো ওই খাতে আয়ের টার্গেট ধরেন চার হাজার ৮২৯ কোটি ২৩ লাখ টাকা। কিন্তু ওইবারও বিদেশী সহায়তামূলক প্রকল্প আনতে ব্যর্থ হয় মেয়র তাপস। সরকারি খাত থেকে মাত্র ৫২৭ কোটি ৩০ লাখ টাকা পায় সে।
এর পরও পরের বছর ২০২২-২৩ সালে সে আবারো বাজেটের টার্গেট বাড়িয়ে ছয় হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা করে। আগের বছরগুলোতে বিদেশী সহায়তামূলক প্রকল্প আনতে ব্যর্থ হলেও আবারো ওই খাতে আয়ের টার্গেট নেয় চার হাজার ৮১৬ কোটি ৯ লাখ টাকা। কিন্তু ওইবারও বিদেশী সহায়তামূলক প্রকল্প আনতে ব্যর্থ হয় মেয়র তাপস। সরকারি খাত থেকে মাত্র ৩১৫ কোটি ৬ লাখ টাকা পায় সে। একইভাবে তার পরের অর্থ বছরেও ছয় হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকা বাজেটের মধ্যে চার হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প থেকে আয়ের টার্গেট করে। কিন্তু আবারো ব্যর্থ হয় মেয়র। শুধু সরকারি সহায়তা হিসাবে পায় ৭১৬ কোটি ৩৩ লাখ টাকা। সর্বশেষ বছরেও আরো ১০ কোটি টাকা বাড়িয়ে ছয় হাজার ৭৬০ কোটি টাকার বাজেট পেশ করে তাপস। সেখানে আয়ের জন্য চার হাজার ৩৬৩ কোটি টাকায় ধরা হয় সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প থেকে। কিন্তু তার সময়ে বিদেশী কোনো প্রকল্পই আসেনি বলে ডিএসসিসি সূত্রে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসসিসির একাধিক কর্মকর্তা জানান, তাপস শুধু বাজেটের আকার বেশি দেখাতেই প্রকল্পের নামে বেশি টাকা দেখাতো। সে সাঈদ খোকনের চেয়ে দ্বিগুণ আকারের বাজেট পেশ করলেও বাস্তবায়ন হতো মাত্র তিন ভাগের এক ভাগ। বছরের পর বছর সে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বাজাটের আকার বাড়িয়ে জনগণের চোখে ধুলা দিতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












