রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

‘বাজেটের অজুহাতে আবারও দাম বাড়াবে বিক্রেতারা’

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, সকাল ৪:২৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:২২
‘বাজেটের অজুহাতে আবারও দাম বাড়াবে বিক্রেতারা’
নিজস্ব প্রতিবেদক:
নতুন বাজেট উত্তাপ ছড়াচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে মাছ-গোশত, ডিম, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম। ফলে বেশ বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজার চড়া; সেই সঙ্গে মাছ, গরু ও মুরগির গোশতের বাজারেও কোনো সুখবর নেই। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে প্রতিকেজি বিক্রি হয়েছিল ১৯০-২০০ টাকায়।
তবে নতুন করে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়ে বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়।
অন্যদিকে কক মুরগি, সোনালি মুরগি, গরুর গোশত, খাসির গোশতসহ সব ধরনের মাছের দাম আগের দামেই বিক্রি হচ্ছে। তবে নতুন করে এসব পণ্যের দাম না বাড়লেও আমিষের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
রাজধানীর মেরাদিয়া হাট, খিলগাঁও বাজার এবং সিপাহীবাগ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, ২১০ থেকে ২২০ টাকার নিচে ব্রয়লার মুরগি মিলছে না। কক মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, লেয়ার মুরগি প্রতিকেজি ৩৮০ টাকা, সোনালি মুরগি প্রতিকেজি ৩৪০-৩৫০ টাকা।
মুরগির পাশাপাশি ডিমের দামও এখন বাড়তি। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০-১৩৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ১০-১৫ টাকা দাম বেড়ে এলাকা ভেদে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকায়। আর হাঁসের ডিম প্রতি ডজন ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিম প্রতি ডজন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পোল্ট্রি বাজারের এমন পরিস্থিতির জন্য বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা।
এসব বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দু’মাস আগেও ব্রয়লার মুরগি কেনা যেতো ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে। কিন্তু এখন সেটি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। মাস চারেক আগেও যেখানে কক মুরগি বা সোনালি মুরগি প্রতিকেজি ২৫০-২৬০ টাকায় কেনা যেত, তারও দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়। দেশি মুরগির বিকল্প হিসেবে আগে কক মুরগির বিক্রি বেশি থাকলেও বর্তমানে দাম বাড়ায় এর বিক্রিতে কিছুটা টান পড়েছে। ফলে মুরগির বাজারে এখন চাহিদার শীর্ষে আছে ২০০-২২০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি। বাজারে এক কেজি সোনালি মুরগি কিনতে লাগছে ৩৩০ থেকে ৩৫০ টাকা। পাশাপাশি দেশি মুরগির দাম উঠেছে ৫৫০ টাকা কেজি।
অন্যদিকে, দু’মাসের ব্যবধানে কেজিতে ২০০ টাকা বেড়ে খাসির গোশত এখন বিক্রি হচ্ছে ১১০০ টাকা। আর ছাগলের গোশত বিক্রি হচ্ছে প্রতিকেজি ৯৫০ থেকে এক হাজার টাকায়। আগের বাড়তি দামেই গরুর গোশত বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭৮০-৮০০ টাকায়।
এদিকে মাছের বাজারে হাইব্রিড তেলাপিয়া মাছ গত সপ্তাহে ছিল ২০০ টাকা কেজি। যা এ সপ্তাহে কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। পাঙাস প্রতিকেজি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে, দেশি কই মাছ প্রতিকেজি ৪৫০ টাকা, শিং প্রতিকেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, আইড় মাছ প্রতিকেজি ১৪০০ টাকা, রুপচাঁদা প্রতিকেজি ১৬০০ টাকা, আকার ভেদে পুঁটি মাছ প্রতিকেজি ৫০০-৭০০ টাকা, বড় সাইজের গলদা চিংড়ি প্রতিকেজি ১৩০০-১৪০০ টাকা, বাইলা মাছ প্রতিকেজি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মেরাদিয়া হাটের মাছ বিক্রেতা ইদ্রিস আলী বলেন, দেশি নদীর মাছ বাজারে এখন কম আসছে। চাহিদাও বেশি, তাই দেশি সব মাছের দাম বর্তমানে কিছুটা বেশি। আড়াই থেকে তিন কেজির বেশি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজিতে। আড়াই কেজির মধ্যে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৩০-৩৪০ টাকায়।
মাছ ব্যবসায়ীরা বলছেন, মাছের দাম নাগালের মধ্যেই আছে। ক্রেতারা বলছেন, মুরগি ও গরুর দাম বাড়ায় মাছের দিকেই ঝুঁকছেন বেশির ভাগ ক্রেতা।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৮ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৮ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৮ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৮ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৮ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৯ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২০ ঘণ্টা আগে