বাজার সিন্ডিকেটের সঙ্গে কোনও আপস নয় -অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৪ সালের ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরের দিন ৯ আগস্ট অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ১৬ আগস্ট পর্যন্ত তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৬ আগস্ট থেকে তিনি অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমান সরকারের মূল চ্যালেঞ্জ, যা অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর বর্তায়।
দ্রব্যমূল্য সহনীয় করতে বাজার ব্যবস্থাপনা ও মূল্যস্ফীতিসহ অর্থনীতিতে গতি ফেরানোর বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি কয়েক দফায় উত্তর দিয়েছেন।
প্রথমেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে হাওয়া হয়েছিল। তিনি বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটের সঙ্গে আমরা কোনও আপস করবো না। এর জন্য সরকারের সংশ্লিষ্ট অপরাপর সংস্থা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করেই তা করবো। কারণ বাজার সিন্ডিকেটের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কৃষি মন্ত্রণালয়, পরিবহন সংস্থা হিসেবে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, আমদানি সংস্থা হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়, বিভিন্ন ধরনের শুল্ক সংস্থা হিসেবে অর্থ মন্ত্রণালয় তথা এনবিআর ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসব বিভাগ, সংস্থা বা মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।