বাগদাদে মার্কিন দূতাবাস ও ইরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা, নিহত ৪
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে পাল্টাপাল্টি ড্রোন ও বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে মার্কিন দূতাবাস এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বাগদাদের উচ্চ সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও একটি ড্রোন সরাসরি প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। এতে সেখানে আগুন ও ধোঁয়ার কু-লী দেখা যায়। তবে এই ঘটনায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এর কিছু সময় পরই বাগদাদের জাদরিয়া জেলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর সদর দফতর হিসেবে ব্যবহৃত একটি ভবনে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভবনটিতে ইরানি উপদেষ্টারা অবস্থান করছিলেন।
মূলত ইরান ও সন্ত্রাসী ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের মাটিতে এই অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এর আগে গত সোমবার রাতেও গ্রিন জোনে অবস্থিত আল-রশিদ হোটেলে একটি ড্রোন আঘাত হানে।
এদিকে, ইরাকের পিএমএফের অন্যতম বৃহৎ গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ তাদের সিনিয়র কমান্ডার আবু আলী আল-আসকারির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)