বাইডেনের চিঠির পর বিএনপি এখন কী বলবে, প্রশ্ন কাদেরের
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন শেখ হাসিনাকে চিঠি দিয়ে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, এখন বিএনপির কাছে জানতে চাই, অতঃপর কী? এখন আপনার কী বলবেন? এখন কে আপনাদের ক্ষমতায় বসানোর জন্য আসবে? যাদের ভেবেছিলেন এই সরকারকে হটাতে আসবে, তারা তো একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন রাখেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা পালিয়ে গেছে, কেউ গা ঢাকা দিয়েছে। এখন আপনাদের ক্ষমতায় আসার শক্তির উৎসটা কী? জনগণ ইতিমধ্যে আপনাদের থেকে সরে গেছে। জনগণও নেই, বিদেশি বন্ধুরাও বিএনপিকে ছেড়ে চলে গেছে। যে যুক্তরাষ্ট্রের প্রতি বেশি ভরসা ছিল সেই যুক্তরাষ্ট্রও শেখ হাসিনার সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। এখন ক্ষমতায় যেতে বিএনপি কোন আশায় বসে থাকবে?
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।