বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপ্রকল্প স্থগিত করলো ভারত
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশে রেলওয়ের সংযোগ ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির (ভারতের মুদ্রা) অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘রাজনৈতিক অস্থিরতা’ এবং ‘শ্রমিকদের নিরাপত্তা’র কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত রোববার (২০ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারত প্রায় ৫ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে, যা বাংলাদেশের রেল সংযোগ প্রকল্পে ব্যয় হওয়ার কথা ছিল।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখ-ের সাথে তাদের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর-পূর্ব ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করার পরিকল্পনা করছে। এছাড়া বাংলাদেশকে বাদ দিয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখ-ের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে নতুন করে পরিকল্পনা সাজিয়ে ভারত এখন উত্তর ভারতের রেল অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিচ্ছে। দেশটি ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগ পথ অনুসন্ধান করছে।
সূত্র জানিয়েছে, এজন্যে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার কোটি টাকার একটি সংযোগ প্রকল্প ভুটান ও নেপালের মধ্য দিয়ে বাস্তবায়নের চিন্তা করছে ভারত।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থগিত হওয়া প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পগুলো ভারতের মূল ভূখ-ের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত সংকীর্ণ সিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর উপর নির্ভরতা কমানোর জন্য পরিকল্পিত হয়েছিল।
প্রতিবেদনে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, এ কারণে এখন আমরা বাংলাদেশে নির্মাণ সামগ্রী বা অন্যান্য জিনিসপত্র সরবরাহ করছি না। যেসব সংযোগ পথ বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল, সেসব প্রকল্পে অর্থায়ন বন্ধ রয়েছে। প্রথমে কিছু রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। তবে ভারতের অংশে নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)