বাংলাদেশ সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর সিনিয়র নেতা ও সাবেক সেনেটর (অব.) লেফটেন্যান্ট জেনারেল আবদুল কাইয়ুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি কনফেডারেশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “যদি উভয় দেশ চায়, তাহলে তারা সাংবিধানিক কনফেডারেশন গঠন করতে পারে এবং একযোগে তাদের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করতে পারে।”
পাকিস্তান এক্স-সার্ভিসম্যান সোসাইটির সভাপতি জেনারেল কাইয়ুম বলেন, পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত। “আমাদের একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র আমাদের ভাইদের জন্য উন্মুক্ত।”
ভারতের ভূমিকাকে সমালোচনা করে তিনি বলেন, “ভারত যদি কাশ্মিরিদের আত্মনির্ধারণের অধিকার দেয়, সিন্ধু পানি চুক্তি সম্মান করে তাহলে শান্তি স্থাপন সম্ভব।”
তিনি আরও বলেন, “বিজেপির হিন্দুত্ববাদী দর্শন ও আরএসএস-নিয়ন্ত্রিত চরমপন্থী সরকার ক্ষমতায় থাকলে শান্তি স্থাপন কঠিন।”
ভারত-ইসরায়েল জোটের বিরুদ্ধে পাকিস্তান ও চীন একটি প্রতিরোধমূলক জোট গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, “পাকিস্তানের প্রচলিত প্রতিরোধ ক্ষমতা বৈধতা পেয়েছে। ভারতীয় দ্রুত শাস্তিমূলক হামলার নীতি ব্যর্থ হয়েছে।”
১৯৭১ সালের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশ এক জাতি ছিলো। পাকিস্তান মুসলিম লীগ (এন) বিশ্বাস করে যে দুই দেশ একত্রে কাজ করলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতে পারে।” সূত্র: দ্য ডন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)